1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

চার সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, সংবিধান ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুদার, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ পৃথকভাবে প্রতিবেদনগুলো জমা দেন। এসময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সংস্কার কমিশনগুলো ওয়েবসাইটের মাধ্যমে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ ও মতবিনিময়, জরিপ পরিচালনা এবং লিখিত প্রস্তাব গ্রহণের মাধ্যমে সুপারিশমালা চূড়ান্ত করেছে। প্রতিবেদনে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের কাঠামোগত সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথম ধাপে ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন যুক্ত হয়। এরপর দ্বিতীয় ধাপে ১৮ নভেম্বর গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়।

প্রাথমিকভাবে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে কাজের পরিধি বাড়ায় কমিশনগুলোর মেয়াদ সম্প্রসারিত হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, বিকালে সরকারের কয়েকজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে প্রতিবেদনগুলোর মূল দিকগুলো তুলে ধরবেন।

বিশেষজ্ঞদের মতে, এসব সংস্কার কার্যক্রম সফল হলে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা এবং কাঠামোগত দুর্বলতা দূর করা সম্ভব হবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host