1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ,ভারতীয় হাইকমিশনারকে তলব

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ সময় দর্শন

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার মধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।

এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের পাঁচটি স্থানে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল, তবে স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শক্ত অবস্থানের কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত। তিনি জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এবং বিজিবির মধ্যে এই ইস্যু নিয়ে আলোচনা চলছে।

এই বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং তারা ভারতীয় হাইকমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগ করবে। এ পরিস্থিতি মোকাবিলায় আগামী ফেব্রুয়ারিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।

অপরদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন যে, অতীতে সরকারের পক্ষ থেকে সীমান্তে বেড়া নির্মাণ সংক্রান্ত কিছু অসম চুক্তি করা হয়েছিল, যা এখন বাতিল করার প্রক্রিয়া চলছে। তিনি জানান, এসব চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সীমান্তে বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখা হবে।

এ পরিস্থিতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করে কূটনৈতিকভাবে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host