1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

লালমনিরহাট সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ-বিজিবির বাধায় কাজ বন্ধ করলো বিএসএফ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১২০ সময় দর্শন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১০ জানুয়ারি) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ক্লাব পাড়া এলাকায় ৮ বাই ৪১ এস নং পিলারের  অভ্যন্তরে সকাল ১১ টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফের সদস্য ও কিছু নির্মাণ শ্রমিকের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কার্যক্রম চোখে পড়ে।

আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করেন। ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা, কিন্তু কিছুক্ষণ পরে আবার বিএসএফের অধিক সংখ্যক সদস্য নিয়ে এসে ক্ষমতা খাঁটিয়ে বেড়া নির্মাণ করে।

এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি এডি আমির খসরু বলেন, আমরা খবর পেলে তাৎক্ষণিক বিজিবির সদস্যরা গিয়ে তাদের বাধা প্রদান করলে বিএসএফ প্রায় ৫০০ মিটারের মত বেড়া নির্মাণ করে বাকি সরঞ্জাম নিয়ে কাজ বন্ধ করে চলে যায়।

তিনি আরো জানন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বিএসএফের ডিআইজি গৌতম ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি- বিএসএফের মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকে বেড়া নির্মাণ বন্ধ ও নির্মিত বেড়া সরানোর বিষয়ে একমত হয়েছেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host