1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণঅভ্যুত্থানে শহিদদের ছয় মৃতদেহ এখনও সনাক্ত হয়নি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৩২ সময় দর্শন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকারী ছয় শহিদের মৃতদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

স্পেশাল সেলের সেক্রেটারি হাসান ইমাম বাসসকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের স্পেশাল সেলের একটি দল ঢামেক ফরেনসিক মর্গে অজ্ঞাত এই ছয়টি লাশের বিষয়ে জানতে পারে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। আমরা আজ মর্গে লাশগুলো দেখেছি।

লাশের বিবরণ নিম্নরূপ: অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২৫), অজ্ঞাত পুরুষ (২২), অজ্ঞাত মহিলা (৩২), অজ্ঞাত পুরুষ (৩০) ও এনামুল নামের এক ব্যক্তি (২৫)।

চিকিৎসকরা মৃতদেহের ময়নাতদন্ত করেছেন ও দেখেছেন যে প্রথম পাঁচজন আঘাতের কারণে মারা গেছেন, আর এনামুল উঁচু স্থান থেকে পড়ে মারা গেছেন।

হাসান ইমাম আরও বলেন, লাশ শনাক্তের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। শাহবাগ থানা পুলিশ বলছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহিদদের। তবে কখন তারা মারা গেছেন বা কখন তাদের মৃতদেহ ঢামেক হাসপাতালে আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল উল্লিখিত নিখোঁজ ব্যক্তিদেরর সন্ধানদাতাদের  ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host