1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ : নাহিদ ইসলাম

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ সময় দর্শন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে।সোমবার রাজধানীর রেলভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের কর্মপরিধি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘এই অধিদপ্তর গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে।’

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার শহিদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ প্রদান করবে।আগামী সপ্তাহ থেকে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহিদ পরিবারের জন্য ১০ লাখ টাকা সঞ্চয়পত্র রাখা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, মোট বরাদ্দের বাকি ৪০৫ কোটি ২০ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এই অর্থ থেকে প্রতিটি শহিদ পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়া হবে। আহতের ধরন বিবেচনা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তাও প্রদান করা হবে।এছাড়া আগামী জুলাই মাস থেকে গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে বলেও জানান উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host