1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

সংসদীয় পদ্ধতিতে সব নির্বাচন হওয়ার প্রস্তাব দেওয়া হবে:সংস্কার কমিশনের চেয়ারম্যান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩৫ সময় দর্শন

স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ সোমবার রাজধানীতে সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় বললেন, সংসদীয় পদ্ধতিতে যাতে সব নির্বাচন হয় সেই প্রস্তাব দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমরা একটা একীভূত আইন করতে চাই। এ ছাড়া বর্তমানে পৌরসভারগুলোর আয় নেই, বেশিরভাগের বেতন বাকি আছে। তাই পৌরসভাগুলোকেও বিলুপ্ত করার প্রস্তাব করা হবে।

তোফায়েল আহমেদ আরও যোগ করে বলেন,  জেলা পরিষদগুলোর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এর বাজেট বা প্রজেক্টগুলোর কোনো হিসাব পাওয়া যায় না। তাই একে জনগণের সঙ্গে সম্পৃক্ত করতে জেলা পরিষদের নির্বাচন ব্যবস্থা পরিবর্তন দরকার রয়েছে। আমরা চাই জেলার আন্ডারে যতগুলো উপজেলা আছে, সেই উপজেলাগুলো থেকে মেম্বার নির্বাচিত হবে। এ ছাড়া জেলা প্লানিং একটি নামে সংস্থা হবে। তারা সব উন্নয়ন প্ল্যান এবং বাস্তবায়নের দিকটা দেখবে। এভাবে আমরা চিন্তা ভাবনা করছি।

তিনি বলেন, সংসদসহ সব নির্বাচন একসঙ্গে হলে মোট খরচ এক হাজার কোটি টাকার মতো হতে পারে। আমরা সেই প্রস্তাবই দিবো। আগামী শেষ সপ্তাহের মধ্যে প্রস্তাবগুলো সরকারকে দিতে চাই।

সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত লোকাল গভর্নমেন্টের ইলেকশনে খরচ হয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। সমন্বিতভাবে এই নির্বাচন করা হলে খরচ ৬০০ কোটি টাকার নিচে নেমে আসত।

স্থানীয় কাজে এমপিদের সম্পৃক্ততার বিষয়টি সংবিধান সংস্কার কমিশন দেখছে জানিয়ে তিনি বলেন, তবে ওখানে আমাদের সাজেশন এমপিরা যেন লোকাল গভর্নমেন্টের কোনো কাজে হস্তক্ষেপ না রাখে।

এসময় তিনি আরও যোগ করেন, লোকাল গভর্নমেন্টের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকারের আয় বাড়ানো, ইউনিয়ন পরিষদগুলোকে আরও কার্যকর করতে জনগণের পরিমাণের ভিত্তিতে ওয়ার্ডগুলোকে ভাগ করা, লোকাল গভর্মেন্টকে ওয়ান ইউনিট করা, মামলা কমাতে স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা বাড়ানো এবং সালিশ সিস্টেমকে আরও লিগালাইজ করার কথা চিন্তা করা হচ্ছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host