1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

বিডিআর হত্যাকাণ্ডে হাসিনাকেও জিজ্ঞাসাবাদ করা হবে:তদন্ত কমিশনের চেয়ারম্যান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫০ সময় দর্শন

বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান সোমবার রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় বললেন, তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনে হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারকে অনুরোধ করে তার ইন্টারভিউ নেওয়া হবে।

তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন, বিডিআর হত্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এর মাধ্যমে বিডিআর, সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে।

ফজলুর রহমান বলেন, স্বচ্ছভাবে তদন্ত করে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আমাদের ওপর আস্থা রাখুন। তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যাতে ২৫ ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host