1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সলামী ব্যাংকে অস্থিরতায় ব্যাংক এমডিদের উদ্বেগ প্রকাশ, দ্রুত সমাধানের তাগিদ শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ

৫৩ বছরে আমরা শুধু পেয়েছি গুম-খুন: চরমোনাই পীর

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ সময় দর্শন

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহা. রেজাউল করীম বলেছেন, ৫৩ বছর ধরে আমরা স্বাধীনতা পেয়েছি। এই ৫৩ বছর আমরা কি পেলাম? ৫৩ বছরে আমরা শুধু পেয়েছি গুম-খুন।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যারা দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে আমরা সাম্য পাইনি ,ন্যায় বিচার পাইনি,মানবিক মর্যাদা পাইনি। তারা ক্ষমতায় বসে দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। এই অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে।

চরমোনাই পীর বলেন, দুনিয়া ও আখেরাতে মুক্তির একমাত্র নীতি আদর্শ হল ইসলাম। গত ৫ আগস্টের পরে দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আদর্শ পৌঁছাবার একটি ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা ৫৩ বছরে অনেক শাসন দেখেছি। একবারের জন্য হলেও তিনি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সকলকে আহবান জানান ।

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার,দুর্নীতিবাজদের গ্রেফতার,অবৈধ সম্পদ বাজোয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা,সংখানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ভাঙ্গুড়া খাদ্য গুদাম চত্বরে এই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হাই জমিরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. আরিফ বিল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি সাইফুল ইসলাম, জেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়া জুলফিকার জামি,পাবনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন,চাটমোহর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুফতি মাওলানা আবু তহা,ভাঙ্গুড়া উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি নুরুজ্জামান নোমানী,সেক্রেটারি হাফেজ মাওলানা মামুনুর রশিদ হক্কানী, পাবনা জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন ফরিদী, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আনাস উল্লাহ আল আমিন,উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান দুলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host