1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

হিন্দুদের ওপর সহিংসতা সংক্রান্ত ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ সময় দর্শন

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০২৪ সালে হিন্দুদের ওপর সহিংসতার দুই হাজার দুইশ’টি ঘটনা ঘটেছে বলে ভারতীয় মিডিয়া আউটলেটগুলোর প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।

ইন্ডিয়া টুডে ও আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ২০২২ সালে ৪৭টি, ২০২৩ সালে ৩০২টি ও ২০২৪ সালে ২,২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে।

গতকাল প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘এসব পরিসংখ্যান বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত।’

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা ১৩৮। এর মধ্যে  বাড়িতে হামলার ঘটনা ঘটেছে ৩৬৮টি। এতে ৮২ জন আহত হয়।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রিপোর্ট করা প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশ সদর দপ্তরের মতে, ৪ আগস্ট থেকে ১০ ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৯৭টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এর মধ্যে অনেক ঘটনাই ঘটেছে ৫ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ছিল রাজনৈতিক।’

সরকার এ ধরনের ঘৃণ্য অপরাধের মতো বিভ্রান্তিকর তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেছে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host