1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পোল্ট্রি খাত উৎপাদন খরচের চাপে চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি থাকবে, প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ লোকসানের মুখে বিক্রেতারা, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যায় দোকান বন্ধ জামালপুরে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ হজমের সমস্যা কমাতে সজনে ডাঁটা উপকারি বিশ্বকাপের আগেই দল প্রস্তুত করতে চান বাশার একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার: প্রধানমন্ত্রী ইসরাইলের হামলায় লেবাননে নিহত দীপালির লাশ দেশে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিনাজপুরের পার্বতীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে এগোচ্ছে

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ সময় দর্শন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে দুবাই থেকে তাকে বহনকারী একটি ফ্লাইট ঢাকায় অবতরণের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা বিমান ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন।

অন্তর্বর্তী সরকার প্রধান প্রয়াত উপদেষ্টাকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান।

ড. ইউনূস এক শোক বার্তায় বলেন, ‘তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ ছিলেন একজন প্রাজ্ঞ আইনজীবী যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনসহ হাসান আরিফের কয়েক দশকের জনসেবার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি একজন দক্ষ আইনজীবী এবং আইনি তৎপরতা, ভিন্নমতাবলম্বী, ভিন্নমতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক জনগণের মানবাধিকার রক্ষার জন্য স্মরণীয় হয়ে থাকবেন।’

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host