1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

শেখ হাসিনার নির্দেশে বন্ধ ছিল ইন্টারনেট, পলকের স্বীকারোক্তি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ সময় দর্শন

জুলাই মাসে আগুনে কেবল পুড়ে নয়, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ট্রাইব্যুনালের চত্বরে পলকের এই স্বীকারোক্তির কথা জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ‘কোনো টাওয়ারে আগুন নয় বরং শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে এই কথা জানিয়েছেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।’

তাজুল ইসলাম অভিযোগ করেন, সম্ভাব্য সাক্ষীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন। তাঁদের নিরাপত্তায় কোনো গাফিলতি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায় নিতে হবে। এর আগে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানসহ ৭ আসামিকে ট্রইব্যুনালে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি দাখিল করতে হবে। পাশাপাশি সাবেক আইজিপিসহ ৩ পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয় ট্রাইব্যুনাল।

এ সময় ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গুলশান-ভাটারার সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host