1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

কেরানিগঞ্জে রুপালি ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ সময় দর্শন

ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জে চুনকটিয়া রুপালি ব্যাংকের শাখায় ডাকাতদের হাতে জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কেরানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, ব্যাংকের ওই শাখায় বেশ কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী তাদের বাইরে থেকে ঘিরে রেখেছে। জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে।

এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানিয়েছিলেন, চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান। ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে তারা জানতে পেরেছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এর মধ্যে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব এসে উপস্থিত হয়। ব্যাংকের গেটের ভেতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে। ভেতর থেকে একটি গুলির আওয়াজও পাওয়া গেছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host