1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ ৩০ জুন, ২০২৬ এর মধ্যে জাতীয় নির্বাচন : শফিকুল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ সময় দর্শন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী সাধারণ নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। যা থেকে এটি স্পষ্ট যে, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।’

১৬ ডিসেম্বর (শনিবার) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যবর্তী সময়ে আয়োজন করা যেতে পারে।

তিনি একটি টেলিভিশন ভাষণে বলেছিলেন, ‘বিস্তৃতভাবে বলতে গেলে, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারিত হতে পারে।’

আজকের প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব পুনর্ব্যক্ত করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে, তাদের বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, ‘যাদের হাত রক্তে রঞ্জিত, তারা বিচারের মুখোমুখি হবে। তাদের ক্ষমা করা হবে না। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জুলাই-আগস্টের গণহত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।আলম আরও বলেন, হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িতদের পরিচয়-নির্বিশেষে বিচার করা হবে।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host