1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভারতের শাসক কখনো আমাদের বন্ধু মনে করেনি: গোলাম পরওয়ার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৬ সময় দর্শন

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেই বললেন, এ দেশের ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতেই স্বাধীনতার যুদ্ধে এ দেশকে সাহায্য করেছিল ভারত। আওয়ামী লীগের আমলেও তা অব্যহত ছিল। ভারত শুধু শোষণই করে গেছে আমাদের। তারা বৃষ্টির সময় বাঁধ খুলে দিয়ে এদেশকে বন্যা ও শুকনা মৌসুমে বাঁধ আটকে পানির সংকটে রাখছে। মন থেকে তারা আমাদের দেশ এবং মানুষের ভালো চায়নি।

তিনি আরও যোগ করে বলেন, আমরা কখনো ভারতকে শত্রু মনে করিনি। কিন্তু ভারত আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। তাদের যেসব শাসক এসেছে তারা কখনো আমাদের বন্ধু মনে করেনি।

আলোচনা সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা এদেশের চৌকশ সেনা কর্মকর্তাদের হত্যা করেছে তারাই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশকে মেধাহীন করে অঙ্গরাজ্য করতে চেয়েছিল সেই আওয়ামী লীগ সরকার। এখনো মেধাবীদের বঞ্চিত করে পদলেহনকারী বিভিন্ন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। অবিলম্বে তাদের সরিয়ে মেধাবীদের পদায়ন করতে হবে ।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host