1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জামায়াত সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ: জামায়াত আমির

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ সময় দর্শন

শুক্রবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতের সিলেট জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, খুনিরা গর্তে ঢুকেছে কিন্তু বিদেশে বসে ষড়যন্ত্রকারীরা দেশের শান্তি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। কিন্তু জামায়াতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ।

তিনি আরও যোগ করে বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে; দেশকে যারা সম্মান করে না, তারা দেশে কারো কাছে ভোট চাইবে কী করে। এ রকম আগ্রাসী রাজনৈতিক দলকে দেশের মানুষ আর চায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি, কেবল আল্লাহর কাছে মাথা নত করেছে।

ডা. শফিকুর রহমান বলেন, পাড়া-মহল্লায় চাঁদাবাজি হচ্ছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। এ কাজ জামায়াতের একার পক্ষে সম্ভব না। এতে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি কখনো আনসার লীগ, চাকরি লীগ, ইসকন লীগ হয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্বজ্ঞানহীন নয় বরং ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে।

জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ গড়ত চায় যেখানে নারী-পুরুষের সমঅধিকার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য। সে জন্য দেশের জনগণের পূর্ণ সহযোগিতার দরকার। আর জনগণকে কাছে টানতেই ইতিবাচক রাজনীতি করছে জামায়াতে ইসলাম।

জামায়াতের আমির আরও বলেন, জামায়াত ১৬ বছর অনেক ত্যাগ করেছে, আরও ত্যাগের জন্য প্রস্তুত। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host