1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

“বিশ্ববিদ্যালয়ের নাম ফ্যাসিস্ট শেখ মুজিবুরের নামে থাকতে পারে না”

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ সময় দর্শন

বুধবার রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পরিবর্তনের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, স্বৈরাচারী পরিবারের নামে কোনো প্রতিষ্ঠানের নাম থাকবে না। অবিলম্বে বিএসএমএমইউর নাম পরিবর্তন করতে হবে। একইসঙ্গে বিভিন্ন হলের নাম ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই-আগস্টের শহীদদের নামে নামকরণের দাবিও জানিয়েছেন তারা।

বিক্ষোভকারীদের পক্ষ থেকে বিএসএমএমইউ এর বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো বলেন, আমরা সবাই সম্মিলিতভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অটুট থাকব। এই বিশ্ববিদ্যালয়ের নাম ফ্যাসিস্ট শেখ মুজিবুরের নামে থাকতে পারে না। অবিলম্বে এটি পরিবর্তন করতে হবে। প্রশাসনের কাছে দাবি জানাই, আমাদের যতগুলো হল আছে সেগুলোর নাম পরিবর্তন করে জুলাই আন্দোলনে নিহত শহীদদের নামে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাদের কণ্ঠে ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, নিপাত যাক নিপাত যাক’, ‘গোলামি না আজাদি, আজাদি-আজাদি’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ স্লোগান শোনা যায়।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host