1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্রিকেট বোর্ডে ছেলেখেলা: কমিটিতে বিএনপির তিন নেতার ছেলে, এক নেতার স্ত্রী বিপদে নিম্ন ও মধ্যবিত্তরা, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা পরিণীতির খারাপ সময়েও পাশে স্বামী রাঘব দুই সপ্তাহের যুদ্ধবিরতি: ইরানের বিজয় দাবি, জয় দাবি ট্রাম্পেরও জ্বালানি তেল সংকটের পর এবার বিদ্যুতের প্রধান জ্বালানি কয়লা সংকটে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র মামলা-জরিমানায়ও থামছে না মাটিখেকোরা: খাগড়াছড়িতে তিন মাসে আট পাহাড় বিলীন! রাজধানীতে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল: এনএসসি’র তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন: যৌন নিপীড়নের অভিযোগ বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি

আল্লাহর বিধান ছাড়া প্রকৃত বিজয় সম্ভব না: অধ্যাপক মুজিবুর

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ সময় দর্শন

যতক্ষণ পর্যন্ত দেশ আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, ততক্ষণ প্রকৃত বিজয় সম্ভব না এমনটি মন্তব্য করেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলনে এমনটি জানান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষকে মানুষের গোলামী থেকে মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। মানব রচিত মতবাদ আর নয়, ইসলামি বিধানে দেশ পরিচালনার পথ প্রসারিত করতে জামায়েত ইসলাম আন্দোলন করছে। কোরআন হাদিসের বিধান সমাজে কায়েম করলে মানুষ আর মানবরচিত বিধানের দিকে ছুটবে না।

জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার, এজন্য আমরা ৪১ দফা দিয়েছি। এখন অন্তর্র্বতী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে।

তিনি আরও বলেন, বিগত সরকার এদেশের নির্বাচন নিয়ে ডাকাতি করেছে, দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ডামি নির্বাচন করেছে, কাউকে না পেয়ে নিজেদের মধ্যেই খেলার আয়োজন করেছিল। চুরি-ডাকাতি করে এরা দানবে পরিনত হয়েছে।এ সময় আওয়ামী লীগের ভুলের জন্য তাদের তওবা করারও আহ্বান জানান জামায়াত নেতা।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host