1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল: এনএসসি’র তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন: যৌন নিপীড়নের অভিযোগ বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে : তারেক রহমান

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৪২ সময় দর্শন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।তিনি বলেন, ‘রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা  নিশ্চিত করতে হবে। এজন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। আর বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।’

তারেক রহমান গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (ডিইআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় তিনি তাঁর নিজের নামের আগে ‘দেশনায়ক’ ও ‘রাষ্ট্রনায়ক’ উপাধি ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক সম্বোধন করবেন না। এ বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সতর্কতা অবলম্বন করতে হবে।’

‘দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে’ উল্লেখ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  বলেন, ‘জনগণকে এ বিষয়টি সম্পর্কে সচেতন করতে হবে। তাদের সঙ্গে থেকেই তাদেরকে এ বিষয়ে সতর্ক করতে বিএনপি নেতা-কর্মীদের কাজ করতে হবে।’ এজন্য জনগণকে সব সময় সঙ্গে রাখতে দলের নেতা-কর্মীদের উদাত্ত আহবান জানান তিনি ।

তারেক রহমান বলেন, আওয়ামী লীগের জবাবদিহি না থাকায় তারা স্বৈরাচারী হয়ে উঠেছিল। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে বিধায়  ‘নির্বাচনের জবাবদিহি এবং নির্বাচিত প্রতিনিধির জবাবদিহি নিশ্চিত করাই হবে তাদের (বিএনপি) মূল কাজ।

তিনি বলেন,  ‘রাজনীতি রুগ্ন  হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগ্ন হলে স্বাস্থ্য, শিক্ষা নিরাপত্তা সব ব্যবস্থাই রুগ্ন হবে। তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।’

এ সময় তারেক রহমান জানান, বিএনপি’র ৩১ দফার বাইরে ভালো কোনো প্রস্তাব পেলে তা গ্রহণ করা হবে। ক্ষমতায় গেলে তা নিয়ে কাজও করা হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘উঠান বৈঠক সংস্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করাও সম্ভব হবে।’ বিএনপি’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host