1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

অপহৃত মাদ্রাসা ছাত্রকে ভাঙ্গুড়া থেকে ৪ দিন পর উদ্ধার

মো. মনিরুজ্জামান ফারুক
  • আপডেটের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ সময় দর্শন

অপহরণের ৪ দিন পর মাদ্রাসা ছাত্র রমজান আলীকে (১৩) উদ্ধার করেছে র‍্যাব। শনিবার (২ নভেম্বর) রাতে পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের বড়ালব্রিজ রেলস্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশু রমজান পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ুইকোল গ্রামের আকমল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। এর আগে গত বুধবার দুপুরে চাটমোহর রেলবাজার এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। আজ রবিবার (৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২।

র‍্যাব জানায়, গত বুধবার দুপুরে আটঘরিয়ায় নানার বাড়ি যাওয়ার পথে চাটমোহর রেলবাজার এলাকা থেকে নিখোঁজ হয় শিশু রমজান। তাকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে রমজানকে অপহরণের বিষয়টি জানানো হয়। এ সময় অপহরণকারীরা ৬০ হাজার টাকা মুক্তিপন দাবি করেন। এরপর অন্য আরেকটি নম্বর থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।পরদিন শিশুটির মা ময়না খাতুন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষযে র‍্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, অপহৃত শিশুটিকে উদ্ধারে পাবনা ও বগুড়ার
র‍্যাবের একটি আভিযানিক দল কাজ করছিলো।শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়ালব্রিজ রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে রমজানকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host