1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে হাজির হচ্ছেন দীপিকা, কড়া নিরাপত্তা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫১ সময় দর্শন

মাদক মামলায় নাম জড়ানোর পর শুক্রবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর) অফিসে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। শুক্রবার সকালেই মুম্বাইয়ের এনসিবি অফিসে হাজির হতে পারেন বলিউড অভিনেত্রী। সেই কারণে এবার নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসের চারপাশ নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বলিউডের প্রথম সারির অভিনেত্রীর এনসিবি অফিসে হাজির হওয়ার কারণে ভিড় বাড়তে পারে, তৈরি হতে পারে বিশৃঙ্খলা। সেই আশঙ্কার কারণেই মুম্বাই পুলিশের পক্ষ থেকে যাতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয় নিরাপত্তা নিয়ে, সে বিষয়ে শুরু হয়েছে প্রস্তুতি ।

আনলক শুরু হওয়ার পর দীপিকা সম্প্রতি গোয়ায় যান শুটিং করতে। এর পরই ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকার মাদক চ্যাট প্রকাশ্যে আসতে শুরু করায় হৈচৈ শুরু হয় । বুধবার বিকেলে সমন পাঠানো হয় দীপিকা পাড়ুকোনকে। সমন পাওয়ার পরই গোয়ার হোটেলে বসে আইনজীবীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন দীপিকা পাড়ুকোন।

তিনজন বর্ষীয়ান আইনজীবীর পাশাপাশি ১২ জনের লিগ্যাল টিমের সঙ্গেও আলোচনা করেন দীপিকা। ভিডিও  কনফারেন্সের মাধ্যমে গোয়ার হোটেলে যে বৈঠক করেন দীপিকা, সেখানে যোগ দেন রণবীর সিংও ।

সূত্রের খবর, এনসিবির সমনের পর দীপিকার পাশে দাঁড়িয়েছেন পাড়ুকোন এবং সিং পরিবারের সদস্যরা। দীপিকা যাতে ভেঙে না পড়েন, সে বিষয়ে পরিবারের তরফে সব ধরনের চেষ্টা হচ্ছে। রণবীর সিংয়ের পাশাপাশি এই কঠিন সময়ে দীপিকার পাশে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও। পাওয়া যাচ্ছে এমন খবরও।

সূত্র : জিনিউজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host