1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম হিসেবে দ্বিতীয় নির্বাচিত পাবনার আমিনুল হক মিয়াজী 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৫৭ সময় দর্শন

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম হিসেবে (দ্বিতীয় স্থান) নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক মিয়াজী।

সোমবার (৩০ অক্টোবর) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এর অনুষ্ঠানে তাঁকেসহ তিনজনকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমামের পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় স্থান অধিকারী।

মাওলানা আমিনুল হক পাবনার ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের আফজাল হোসেন মিয়াজীর ছেলে। বর্তমানে তিনি ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব। এর আগে মাওলানা আমিনুল হক মিয়াজী পাবনা জেলা ও রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।

এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম খান। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর হাতে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী।

এসময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহা. আব্দুল হামিদ জমাদ্দার ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. বশিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

হাফেজ মাওলানা আমিনুল হক মিয়াজী তাঁর এ কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবার নিকট দোয়া কামনা করেছেন।

এদিকে, জাতীয় পর্যায়ে শেষ্ঠ ইমাম হিসেবে দ্বিতীয় স্থান নির্বাচিত হওয়ায় আমিনুল হক মিয়াজীকে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host