1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

প্রাথমিক শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা কি সাড়ে ৬ টাকাই থাকবে?

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৫০৯ সময় দর্শন
প্রাথমিক শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা কি সাড়ে ৬ টাকাই থাকবে?
 বাস্তবতা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নানা ধরনের বঞ্চনা ও অবহেলার শিকার। এর মধ্যে শিক্ষকদের প্রদেয় টিফিন ভাতা অন্যতম। প্রাথমিকের শিক্ষকদের মাসিক টিফিন ভাতা বাবদ ২০০ টাকা দেওয়া হয়, যা গড়ে সাড়ে ৬ টাকার সামান্য বেশি, প্রায় ৬ টাকা ৬৬ পয়সা পড়ে। বর্তমান সময়ে এই যৎসামান্য টাকা দিয়ে এক কাপ চা-ও পাওয়া যায় না। প্রাথমিকের শিক্ষকদের স্কুলে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য হালকা নাশতা করে খুব সকাল সকাল বের হতে হয়। অনেকেই আবার নাশতা না করেই বের হয়ে পড়েন। সেই বিবেচনায় এ টিফিন ভাতা কি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ?

প্রাথমিকের শিক্ষকদের ৭-৮ ঘণ্টা পর্যন্ত স্কুলে পাঠদান ও নানা কর্মকাণ্ড সারতে হয়। এত দীর্ঘ সময় অতিবাহিত করা একজন শিক্ষকের জন্য যেমন কষ্টকর, তেমনি ক্লাসে মনোযোগী হওয়াটাও অসম্ভব হয়ে পড়ে। পৃথিবীর অন্যান্য দেশে শিক্ষকদের টিফিন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। সেদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে।

আমাদের দেশে সরকারি-বেসরকারি ব্যাংক, বিমাসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে দুপুরের খাওয়ার ভাতা হিসেবে পর্যাপ্ত টাকা দেওয়া হয়, অনেক অফিসে খাবারের জন্য ভর্তুকিও দেওয়া হয়। সে তুলনায় প্রাথমিকের শিক্ষকেরা শুধু বঞ্চিতই না, রীতিমতো বৈষম্যের শিকার।

প্রাথমিকের শিক্ষকদের টিফিন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো অত্যন্ত জরুরি। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে অনেক মেধাবী নিয়োগ পাচ্ছেন। বিষয়টিকে আরও বেশি উৎসাহিত করা উচিত। শিক্ষকদের হাতেই রয়েছে একটি শিক্ষিত, দক্ষ ও প্রশিক্ষিত জাতি গড়ে তোলার ক্ষমতা। আশা করি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিফিন ভাতা বাড়ানোর প্রতি সুনজর দেবে।

মো. আশরাফুল ইসলাম

শাহবাগ, তাড়াইল, কিশোরগঞ্জ

সূত্রঃ প্রথম আলো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host