1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ওদের দমন না করলে বিশ্বে আমরা প্রশ্নবিদ্ধ হবো: ডা. জাফরুল্লাহ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৩১ সময় দর্শন
ওদের দমন না করলে বিশ্বে আমরা প্রশ্নবিদ্ধ হবো: ডা. জাফরুল্লাহ

রংপুর প্রতিনিধি/

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেছেন, পীরগঞ্জের হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় স্বাধীনতা বিরোধীর সম্পৃক্ততা রয়েছে। তারা দেশকে অস্থির করে তুলতে সারা দেশে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা করছে। তিনি তার বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে পীরগঞ্জের ঘটনাস্থল পরিদর্শনের আহবান জানান।

বুধবার বিকালে বৃষ্টির মধ্যেই পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু পল্লী মাঝিপাড়ায় সাম্প্রদায়িক হামলার শিকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।

গত রোববার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কসবা হিন্দু পল্লী মাঝিপাড়ার প্রশান্ত সরকারের ছেলে পরিতোষ সরকার ফেসবুকে ধর্মীয় উস্কানিমুলক পোস্ট দেয়। ওই পোস্টের কারণে রাত ১০ টার দিকে উগ্রবাদীরা মিছিল নিয়ে এসে মাঝিপাড়ার জেলে পরিবারের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host