1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ মামলার শুনানি ২০ অক্টোবর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৫৯ সময় দর্শন

করোনার বিধিনিষেধ শিথিলের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলায় হাজিরার জন্য আগামী ২০ অক্টোবর তারিখ নির্ধারন করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এ দিন ঠিক করেন।

এর আগে চলতি মাসের ১০ আগস্ট ১১ মামলায় খালেদার হাজিরার দিন ধার্য ছিল। তবে করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কাজ বন্ধ থাকায় ওই দিন শুনানি হয়নি। বিধিনিষেধ শিথিলের পর ফের আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়া ১১ মামলার হাজিরার জন্য নতুন এ তারিখ দেন বিচারক।

২০১৫ সালে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় ৮টি ও যাত্রাবাড়ী থানায় দু’টি মামলা দায়ের করে পুলিশ। পরে ২০১৬ সালে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আর রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন একজন ব্যক্তি। খালেদা জিয়ার ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ঠিক রয়েছে।

খালেদা জিয়া ছাড়াও এসব মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু। খালেদার বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে দারুস সালাম থানায় নাশকতার ৮টি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানায় দুইটি মামলা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host