1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৭৬ সময় দর্শন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া পালিয়ে থাকা আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চ্যুয়াল এক বৈঠকে তিনি খুনি নূর চৌধুরীকে ফেরত দেওয়ার অনুরোধ জানান।

বৃহস্পতিবার (১২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে রোহিঙ্গাদের সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে গাম্বিয়াকে সহায়তার জন্য অনুরোধ জানান মোমেন।

বৈঠকে রোহিঙ্গাদের টিকা দেওয়ার বিষয়ে অবহিত করেন মোমেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কানাডার সহায়তা চান তিনি। ১০ আগস্ট থেকে তিন দিনব্যাপী ভার্চ্যুয়ালি ঢাকা সফর করছেন ক্যারিনা গোল্ড।

তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশে কানাডার উন্নয়ন প্রকল্প ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host