1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আজ থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৩২ সময় দর্শন

চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে বর্ধিত এ বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফলে আজ শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত সময়সীমায় স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে। এর আগে গত ১ জুলাই থেকে সরকারের পক্ষ থেকে আরোপ করা কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বিক্ষোভের মুখে তাদের জন্য সীমিত পরিসরে ২ জুলাই থেকে ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়।

পরবর্তীতে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করায় আবারও ফ্লাইট চালু হয়। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সর্বসাধারণের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে চলাচলে আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ফ্লাইট চালু ছিল, এতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা চলাচল করতে পারতেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host