1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে: অস্থির জনজীবন বিদ্যুতের খরচ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজে দিনের আলোয় খেলা, নতুন সময়সূচি সাড়ে ৪ বছরের সাজা থেকে বাঁচতে ৩২ বছর পলাতক ব্যাংক লেনদেনের ওপরেও কর আরোপের চিন্তা করছে সরকার শিলাবৃষ্টি ও ঝড়ে এলুয়াড়ী ইউনিয়নে ব্যাপক ক্ষতি: কৃষকের চোখে জল বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ আমাদের মাথায় আছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৬৭ সময় দর্শন

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২৩ জুলাই থেকে চলমান বিধিনিষেধ ৫ আগস্টের পরও বহালের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর। বিষয়টি নজরে আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‌‘করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ আগস্টের পর আরও অন্তত ১০ দিন বিধিনিষেধ বাড়ানোর জন্য স্বাস্থ্য অধিদফতর যে সুপারিশ করেছে তা মাথায় আছে।’

শনিবার (৩১ জুলাই) দুপুরে তিনি এ কথা বলেন।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম চলমান কঠোর বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর সুপারিশ করার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‌‘আমরা আরও ১০ দিন আগেই কেবিনেট মিটিংয়ে বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। যদিও এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।’

খুরশীদ আলম বলেন, ‘যেভাবে সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এই সংক্রমণ সামাল দেবো? রোগীদের কোথায় জায়গা দেবো? সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।’

প্রথম ধাপে গত ২৮ জুন ২০২১ থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউন দেওয়া হয়। এরপরই ০৭ জুলাই মধ্যরাত হতে ১৪ জুলাই ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধর সময়সীমা বাড়ানো হয়। এরপরই ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করা হয়। তৃতীয় ধাপে ২৩ জুলাই সকাল ৬ টা থেকে শুরু হয়ে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত লকডাউন সময়সীমা বাড়ানো হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host