1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

কোরবানির পশুর বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের আহ্বান

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৪৩ সময় দর্শন

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি ও পশুর উচ্ছিষ্ট অংশ পরিবেশসম্মতভাবে অপসারণে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানির আহ্বান জানানো হয়। যেখানে সেখানে পশু জবাই থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালীন সময়ে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং নির্দিষ্ট স্থানে গর্ত করে তাতে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিতে বলা হয়েছে। জবাই করা পশুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলতে বলা হয়েছে।

কোরবানির বর্জ্য অপসারণ ও মাংস বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার, পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন,পৌরসভা,ইউনিয়ন পরিষদকে সহায়তা এবং কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষায় ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host