1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

করোনার টিকা নিলেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৪২ সময় দর্শন

করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা গ্রহণ করেন।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে টিকা নেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। বিকাল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। গণমাধ্যমকর্মীসহ বিপুল নেতাকর্মীদের অবস্থান থাকায় তাকে হাসপাতালের ভেতরে নিতে বেগ পেতে হয়। প্রায় ২০ মিনিট পর খালেদা জিয়াকে একটি হুইল চেয়ারে ভেতরে নেওয়া হয়। টিকা নেওয়ার পর বিকাল ৪টা ১০ মিনিটের দিকে বাসার উদ্দেশে রওনা করেন খালেদা জিয়া।

এসময় সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host