1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬৬

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩৬০ সময় দর্শন

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২ হাজার ৭৬৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ৩ হাজার ৫৯১ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭ জনের।

এদিকে ভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৭৫২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৬ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন, বাড়িতে একজন।বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১-৪০ বছরের দুইজন, ৪১-৫০ বছরের চারজন, ৫১-৬০ বছরের ছয়জন ও ৬০ বছরের বেশি ২২ জন।

সবচেয়ে বেশি ১৮ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে দুইজন, ময়মনসিংহে দুইজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host