1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

করোনার মহামারি সাথে পল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৬৩ সময় দর্শন

করোনা মহামারির মধ্যেই দেশে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। ঢাকা বিভাগে একদিনে ৩৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে দায়িত্বরত স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারি পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত ৩৬ জনের মধ্যে ৫ জন সরকারি হাসপাতাল এবং বাকি ৩১ জন বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালে ভর্তি থাকা দুই জন ঢাকা শিশু হাসপাতাল এবং তিনজন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

বেসরকারি হাসপাতাল হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল তিন জন, বারডেম হাসপাতাল ও ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে একজন করে দুই জন, ধানমন্ডি স্কয়ার হাসপাতালের দুই জন, ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে তিন জন, গ্রীন লাইফ মেডিকেল হাসপাতালে তিন জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে সাত জন, খিলগাঁও খিদমাহ হাসপাতাল চার জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন, আদ-দ্বীন মেডিকেল ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে এক জন করে দুই জন, আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এক জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫১ জন রোগী। তাদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন দুই জন।

এতে আরও বলা হয়, চলতি বছর মোট ডেঙ্গু রোগী শনাক্ত হওয়া ৬০১ জনের মধ্যে কেবল জুলাই মাসের ৮ জুলাই পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৩০ জন।

তবে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের কাছে তথ্য নেই। কিন্তু বুধবারই (৭ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদা নাসরীন বাবলী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host