1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

দেশে আকস্মিক বন্যার পূর্বাভাস

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৮২ সময় দর্শন

টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের কয়েকটি স্থানে আকস্মিক বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শুক্রবার এই কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের নানা জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এর ফলে এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বৃষ্টিপাতে নদনদীর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনার পানি আগামী ৭২ ঘণ্টা ও পদ্মার পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বাড়বে। অন্যদিকে সুরমা ব্যতিত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বাড়বে।

বর্ষা মৌসুমে সারা দেশে বন্যা পরিস্থিতি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩১৮২৩৪৫৬০। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেলের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করবেন।

এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন গ্রামবাসী।

ময়মনসিংহ : পাহাড়ি ঢলে নেতাই ও বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ।

ফেনী : অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙ্গে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host