1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যু ১৪৩

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৪০ সময় দর্শন

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জনে। এটাই দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৭ জুন দেশে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯২৪ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৫৫টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৬৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৪৩ জনের মধ্যে ষাটোর্ধ ৭০ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন এবং ১০ বছরের মধ্যে একজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯০ জন ও মহিলা ৫৩ জন। যাদের মধ্যে বাসায় ১১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১৪৩ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন, ঢাকায় ৩৫ জন, চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১৯ জন, সিলেটে সাতজন, রংপুরে ১০ জন, ময়মনসিংহে তিনজন ও বরিশালে আটজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host