1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২২৮ সময় দর্শন

সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি।

শনিবার সকাল ১১ টায় সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন সেনাপ্রধান। এ সময় তাকে বরণ করে নেন সাভার সেনানিবাসের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন। এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে সেনাপ্রধান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে সকাল সোয়া ১১ টার দিকে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ মো. আহসান হাবীব, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ অনেকে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) নতুন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদকে র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরান নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host