1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আজ যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৭০ সময় দর্শন

দেশের আকাশে বুধবার (১২ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (১৪ মে) দেশব্যাপী পালিত হবে ঈদুল ফিতর। তাই ঈদের আগের দিন হিসেবে বৃহস্পতিবার (১৩ মে) শিল্প এলাকায় তফসিলি ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন-বোনাস-ভাতা দেয়ার সুবিধার্থে এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব এলাকায় ব্যাংক খোলা থাকবে।

গত ৬ মে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘ঈদের পূর্বে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে ১০ মে থেকে ১৩ মে (১৪ মে ২০২১ তারিখে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host