1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

মোদিকে চিঠি লিখলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৫১ সময় দর্শন

কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। রোজ হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। সংক্রমণ শনাক্ত হচ্ছে লাখ লাখ মানুষের। বৈশ্বিক মহামারিতে সৃষ্ট নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে সোমবার সকালে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও বলা হয়, বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

করোনার নজিরবিহীন সংক্রমণে ভারতের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গেছেন। ইতোমধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host