1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৩৩ সময় দর্শন

জাম্বিয়া সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী, কমান্ডার আর্মি এবং ভারপ্রাপ্ত কমান্ডার এয়ার ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৩ মে) জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে -এর সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আলোচনার সময় দুই দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে বলেন, বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী। তিনি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত করেন এবং বাংলাদেশের কৃষি ক্ষেত্রের দক্ষতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দফতরে কমান্ডার, জাম্বিয়া আর্মি, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

জেনারেল সিকাজওয়া জেনারেল আজিজ আহমেদের প্রতি তার আমন্ত্রণ গ্রহণ এবং উভয় সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যে উভয় সেনাবাহিনী সামরিক কার্যক্রম বাড়াতে সচেষ্ট হবে যা উভয়ের জন্য উপকারী হবে। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময় সুসংহত করার এবং জাতিসংঘের শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) প্রোগ্রাম পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় অন অ্যারাইভাল’ ভিসার বিষয়টিও তুলে ধরেন এবং জেনারেল সিকাজওয়ে আশ্বাস দেন যে এটিকে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

বিকেলে জেনারেল আজিজ আহমেদ বিমান বাহিনীর সদর দফতরে জাম্বিয়া এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মেজর জেনারেল কালিন্দা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সম্ভাবনা তুলে ধরেন। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন এবং আশা করেন যে আগামী দিনে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বাড়বে।

সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জাম্বিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুইটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়। জেনারেল আজিজ আহমেদের আজ মঙ্গলবার (৪ মে) জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস কমান্ড্যান্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেনাবাহিনী প্রধান, জাম্বিয়া সশস্ত্র বাহিনীর অন্যান্য সিনিয়র নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন এবং আগামী ৬ মে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host