1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৭০ সময় দর্শন

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছর এই দিনে সারা বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। ‘তথ্য জনগণের পণ্য’ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এবারের গ্লোাগান সামনে রেখে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করা হবে।

১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেধারএফ) দিবসটি পালন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকরাও তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বাংলাদেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আজ সকাল ১১টা হতে ১টা পর্যন্ত (জুম আইডি ৭৮৯৫৩২৫২৪৩ পাসকোড ৭১২৩৪৫) সাংবাদিকদের পেশাগত মর্যদা ও অধিকার শীর্ষক এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজেআরএফ-এর দেশব্যাপী সকল সদস্যরা এই আলোচনায় অংশ নিতে পারবেন।

সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এক বিবৃতিতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন করতে এবং জুম আলোচনা যোগদান করে মতামত ব্যক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন ও ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই দিবসটি হোক সাংবাদিক সমাজের অঙ্গিকার।

জনগণকে কোভিড-১৯ মহামারির তথ্য জানানোর জন্য অক্লান্তভাবে কষ্টকর ও বিপজ্জনক এবং মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিকূল পরিবেশে কাজ করে যাওয়া প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host