1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: জামায়াত কর্মীদের ককটেল-গুলিযোগে হামলা, ব্যাংক লুট ও ভাঙচুর দেশে ২৪ ঘন্টায় ৪ জেলায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থীর ভোট বর্জন আইসিসির হস্তক্ষেপ চেয়ে বিফল বুলবুল এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ

দেশে রেকর্ড ১৩৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৮৮ সময় দর্শন

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। রোববার রাত ৯টায় এযাবতকালের সর্বোচ্চ ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ১৫ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। পিডিবির একজন কর্মকর্তা জানান, গরমের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি ও গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে ১৩ হাজার মেগাওয়াটের ওপরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২০০৯ সালের শুরুতে দেশের বিদ্যুতের মোট গ্রাহক ছিল এক কোটি আট লাখ। গত মার্চ মাসে সেটি দাঁড়িয়েছে তিন কোটি ৯৮ লাখে। এ সময় দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৯৯ শতাংশে পৌঁছেছে। পিডিবির হিসাব অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের গত ১১ বছরের ১২৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র হয়েছে, আর এর ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার মেগাওয়াটে। এই সময়ে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২৯২ শতাংশ বেড়ে ৫১২ কিলোওয়াট ঘণ্টা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host