1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

স্বাস্থ্যবিধি না মানলে আবার লকডাউন

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৩৮ সময় দর্শন

মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে চলতে থাকা কঠোর লকডাউন শেষে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে না চললে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। রোববার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি কমাতে ৫ থেকে ১১ এপ্রিল কিছু বিধিনিষেধের আওতায় সারাদেশ লকডাউন করে দেয় সরকার। সেই মেয়াদ দুই দিন বাড়িয়ে ১৩ এপ্রিল পর্যন্ত করা হয়। পরে বিধিনিষেধ আরো কঠোর করে ১৪ এপ্রিল থেকে জরুরি কাজ ছাড়া বাইরে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়, যা সর্বাত্মক লকডাউন হিসেবে পরিচিতি পায়। এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল করা হয়। এ সময় গণপরিবহনও বন্ধ রয়েছে। গত শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২৮ এপ্রিলের পর থেকে লকডাউন শিথিল করার কথা বলেন। গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহন চালুর কথা জানিয়ে বলেছিলেন চলমান ‘লকডাউনের পর’ জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে ‘শর্তসাপেক্ষে’ সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তা ভাবনা করছে। রোববারও নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে বিষয়টি নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host