1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ঢাকা-চীন ফ্লাইট চালানোর অনুমতি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৭৮ সময় দর্শন

লকডাউনের মধ্যে ৫ দেশে প্রবাসী কর্মীদের পৌঁছে দিতে ফ্লাইট চালু করেছে সরকার। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে চীন। দেশটির দুটি এয়ারলাইন্সের পাশাপাশি বাংলাদেশের এয়ারলাইন্সগুলো চীনে ফ্লাইট পরিচালনা করবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বুধবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন ও চায়না সাদার্ন এয়ারলাইন্স ‘বিশেষ বিবেচনায়’ঢাকা-চীন ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলো তাদের যথাযথভাবে মেনে চলতে হবে।

তিনি বলেন, ‘আমাদের দেশের অনেক উন্নয়ন প্রকল্পে চীনের নাগরিকরা কাজ করছেন। সেটা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর প্রবাসীদের জন্য ফ্লাইট চালাতে অনুমতি দেওয়া হয়। চীন যুক্ত হওয়ায় বাংলাদেশ থেকে এখন ছয়টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host