1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

লকডাউনে জরুরি চলাচলে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ

নিজস্ব  প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৪২২ সময় দর্শন

করোনাভাইরাস মহামারির মারাত্মক পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। এই পাসধারী ব্যক্তিরা বাধাহীনভাবে সড়কে চলাচল করতে পারবেন বলে সোমবার পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য ‘মুভমেন্ট পাস’ নামে একটি অ্যাপ তৈরি করছে পুলিশ, যেটা মঙ্গলবার উদ্বোধন করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, জরুরি পণ্য পরিবহণ, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস। ঢাকার ভেতরে ও বাইরে- উভয় ক্ষেত্রেই পাসটি ব্যবহার করা যাবে। সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মুভমেন্ট পাস অ্যাপ’-এর উদ্বোধন করবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজীর আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host