1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

১৪ এপ্রিল থেকে বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৬২ সময় দর্শন

দেশব্যাপী আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হতে যাওয়ায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধ হতে পারে। রবিবার বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’

গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক। তবে চলমান প্রথম দফা লকডাউন শেষ হচ্ছে আজ রবিবার (১১ এপ্রিল)। আর দ্বিতীয় দফা কঠোর লকডাউন শুরু হচ্ছে আগামী ১৪ এপ্রিল।

প্রথম ও দ্বিতীয় দফার মধ্যবর্তী সময় ১২ ও ১৩ এপ্রিল এই মধ্যবর্তী সময়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে কি না তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।

এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান আরও বলেন, ‘আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে বিষয়টি জানানো সম্ভব হবে,।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host