1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

৭৬ জন নিয়োগ দেবে ডিপিডিসি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৯১৬ সময় দর্শন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কমপ্লেইন সুপারভাইজার ও সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট পদে মোট ৭৬ জন নিয়োগ পাবেন ডিপিডিসিতে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: কমপ্লেইন সুপারভাইজার

পদসংখ্যা: ১৩

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস

বেতন ও অন্যান্য ভাতাদি: মাসিক মূল বেতন ২৭,০০০ টাকা। ঢাকায় নিয়োগপ্রাপ্তরা বেতনের ৬০ শতাংশ এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নিয়োগপ্রাপ্তরা বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া পাবেন। এ ছাড়া মাসিক ৩,৫০০ টাকা যাতায়াত ভাড়া ও মূল বেতনের ১০ শতাংশ হারে অথবা ন্যূনতম ২,০০০ টাকা চিকিৎসা ভাতাও পাবেন এ নিয়োগ পাওয়া ব্যক্তিরা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধা, চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাও পাবেন নিয়োগপ্রাপ্তরা।

পদের নাম: সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ৬৩

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস

বেতন ও অন্যান্য ভাতাদি: মাসিক মূল বেতন ২৫,০০০ টাকা। ঢাকায় নিয়োগপ্রাপ্তরা বেতনের ৬০ শতাংশ এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নিয়োগপ্রাপ্তরা বেতনের ৫০ শতাংশ বাড়িভাড়া পাবেন। এ ছাড়া মাসিক ৩,০০০ টাকা যাতায়াত ভাড়া ও মূল বেতনের ১০ শতাংশ হারে অথবা ন্যূনতম ২,০০০ টাকা চিকিৎসা ভাতা মিলবে এ পদে চাকরি পেলে। তা ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধা, চাকরি শেষে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধা পাবেন নিয়োগ পাওয়া ব্যক্তিরা।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ডিপিডিসির ওয়েবসাইটের www.dpdc.org.bd মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

আবেদন ফি: ১০০০ টাকা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক। তিন বছর পরপর ৬০ বছর পর্যন্ত কার্য সন্তুষ্টির ভিত্তিতে চাকরি নবায়ন করা হবে। নিয়োগের প্রথম বছর প্রবেশনারি হিসেবে বিবেচিত হবেন।

আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল, ২০২১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host