1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে ফেরা জলবায়ু কূটনীতিতে নতুন গতি আনবে: শেখ হাসিনা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৬০ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন জলবায়ু পরিবর্তন কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ সরকার জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করার জন্য দেশে নানা উদ্যোগের সঙ্গে জলবায়ু ট্রাস্ট ফান্ডও গঠন করেছে।

শুক্রবার বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু-সংক্রান্ত বিশেষ দূত জন কেরি সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এ সময় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকারও প্রশংসা করেন।

আগামী ২২-২৩ এপ্রিল অনুষ্ঠেয় ভার্চুয়াল লিডার্স সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান জন কেরি। অন্তত ৪০টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।

বৈঠকে কেরি বলেন, বাংলাদেশ চাইলে তারাও এ দেশকে কভিড-১৯-এর টিকা দিতে পারে। যুক্তরাষ্ট্রে গ্রীস্মের মাঝামাঝি সময়ে টিকা উদ্বৃত্ত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত দূষণের ঝুঁকি হ্রাস করতে জলবিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিকল্প শক্তির উৎস ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো অন্যদের সঙ্গে অংশীদার হয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র সবুজ জলবায়ু তহবিলে আরও ২০ লাখ ডলার দেবে বলে জানান কেরি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য জ্বালানি প্রয়োজন। তার সরকার ভারত, ভুটান এবং নেপালের সঙ্গে আঞ্চলিক ভিত্তিতে দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় উপায়ে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য কথা বলেছেন।

তিনি বলেন, দেশে ৫৮ লাখ সৌর সংযোগ রয়েছে। সৌর শক্তি সেচের জন্য প্রয়োজনীয় বলেও তিনি উল্লেখ করেন।

শেখ হাসিনা আরও বলেন, সরকারি উদ্যোগে ইতোমধ্যে সারাদেশে প্রায় এক কোটি ১৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে এবং তার দলের নেতাকর্মীরা এক কোটি গাছ লাগিয়েছেন।

কেরিকে বঙ্গবন্ধু রচিত কারাগারের রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী (ইংরেজি সংস্করণ) এবং সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেনস ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন, বাংলাদেশ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিরিজের বই উপহার দেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host