1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

কাল থেকে খুলছে শপিংমল ও দোকানপাট

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৪০২ সময় দর্শন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চলমান কঠোর বিধিনিষেধের আওতায় শপিংমল বন্ধ রাখা হলেও ব্যবসায়ীদের দাবি মেনে শর্তসাপেক্ষে তা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকান খোলা থাকবে। একইসঙ্গে দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধিও অনুসরণ করতে হবে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। এরপর থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।

স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকাপাট খুলে দেওয়ার দাবিতে আজও রাজধানীর উত্তরায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবাসায়ীরা। গতকাল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

এ অবস্থায় করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের সবকিছু খোলা থাকলেও মার্কেট ও শপিংমল কেন বন্ধ রাখা হয়েছে-এমন প্রশ্ন ব্যবসায়ী নেতাদের।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

ব্যবসায়ীদের চলমান বিক্ষোভের মধ্যেই আজ শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানালো সরকার।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host