1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

বর্ণিল আয়োজনে বান্দরবানে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩১৯ সময় দর্শন

বর্ণিল আয়োজনে পার্বত্যজেলা বান্দরবানে পর্দা উঠলো বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের। মঙ্গলবার সকালে মেঘলাস্থ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবনে বেলুন উড়িয়ে ৩দিন ব্যাপি বাংলাদেশ গেমসের কারাতে ইভেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান ৬৯ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরীন আখতার, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওছার প্রমুখ।

আয়োজকরা জানায়, কারাতে গেমসের ১৯টি ইভেন্টে সাতটি বিভাগের ৩৯টি গ্রুপের দেড়শ জন খেলোয়ার অংশ নিচ্ছে। গেমসের পর্দা নামবে ৮এপ্রিল। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে গেমসের প্রতিযোগিতা।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং কারাতে ফেডারেশনের সহযোগিতায় জাতীয় পর্যায়ের এ গেমস বান্দরবান জেলায় অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে কারাতে প্রথম গোল্ড জিতেছে বান্দরবান জেলার মেয়ে নুমে মারমা। ব্রোঞ্জ জিতেছেন আনসার বাহিনীর হুমায়রা আকতার অন্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host