1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

খুলনায় লকডাউনে ১০৪ মামলা, জরিমানা ৯১ হাজার টাকা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩২০ সময় দর্শন

খুলনায় লকডাউনে সড়কে চলাচল বন্ধ ও জনসচেতনতা বৃদ্ধি করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার লকডাউনের প্রথম দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৪টি  মামলায় মোট ৯১ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। খুলনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, লকডাউন শুরুর আগে কয়েকদিন ধরে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় ও স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। কিন্তু নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্দেশনা অনুযায়ী অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া নিষেধ, গাড়ি চলাচল বন্ধ, মুদি দোকান ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে জরিমানা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host