1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৮২ সময় দর্শন

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করতে এসে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই আয়োজনটা ছিল মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালে। করোনার কারণে হঠাৎ তখন স্থগিত করে এবার আয়োজন করছি। যদিও আবার নতুন করে করোনা দেখা দিয়েছি। আমি চাইবো সকলে স্বাস্থ্য সুরক্ষার দিকটা নজরে রেখে, সমস্ত খেলা নিশ্চিত করবেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু গেমসের মশাল প্রজ্জ্বালন হয়েছে টুঙ্গিপাড়া থেকে। যে মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন, সে মাটিতেই তিনি ঘুমিয়ে আছেন। সেখান থেকে গেমসের মশাল প্রজ্বালিত হয়, পরে তা ঢাকা নিয়ে আসে। এ জন্য সকলকে ধন্যবাদ জানাই।’

 

৮ বছর আগে ২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশ গেমস হয়েছিল। এর মধ্যে দিয়ে ভাঙলো দীর্ঘদিনের অচলায়তন। আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ গেমসের এই আসর চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এক যোগে আট বিভাগের ২৯টি ভেন্যুতে চলবে খেলা। ৩১টি খেলায় মোট ইভেন্ট সংখ্যা ৩৭৮টি। ১২৭১টি পদকের জন্য লড়বেন প্রায় ৮ হাজার খেলোয়াড়।

তবে কিছু কিছু খেলা শুরু হয়ে গেছে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই। মেয়েদের ক্রিকেট চালু হয়ে শেষ হয়ে গেলেও চলছে পুরুষ ও মহিলা ফুটবল।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host