1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় দেশী মদসহ আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৩৩ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার অষ্টমনিষা ঘোষপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো- ভাঙ্গুড়া উপজেলার শাহানগরের আব্দুল গণির ছেলে সুজন আলী (২৫) ও পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউরি গ্রামের আব্দুল খালেকের ছেলে নাহিদ আলী (২৪)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানার এস আই মোঃ সোহেল রানা ও এএসআই মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় আটককৃতদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৫ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রজু করে শুক্রবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host